ব্যালট ছিনতাই, এজেন্টদের বের করে দেয়া, জাল ভোটসহ নানা অনিয়ম আর সহিংসতায় শেষ হয়েছে তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ।
শনিবার সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত দেশের ৬১৪ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হয়।
এর আগে ব্যাপক সহিংসতা, প্রাণহানি ও অনিয়মের মধ্য দিয়ে গত ২২ মার্চ ৭১২টি ও ৩১ মার্চ ৬৩৯টি ইউপিতে ভোট হয়।
নির্বাচন কমিশন- ইসির ব্যর্থতায় ওই দু’ধাপসহ গতকাল শুক্রবার পর্যন্ত সহিংসতায় ৫৮ জন নিহত হয়েছে।
ওএফ





