সুনামগঞ্জের উজান ধল গ্রামে আজ শুক্রবার বিকালে শুরু হচ্ছে দু'দিনব্যাপী শাহ আব্দুল করিম লোক উৎসব। এতে দেশের খ্যাতনামা শিল্পীরা বাউল গান পরিবেশন করবেন।
লোকউৎসব উৎসব উপলক্ষে কালনী নদীর তীরবর্তী উজানধল গ্রামে সাজসাজ রবে ওঠেছে। ইতিমধ্যে বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে করিমভক্ত ও বাউলরা শাহ আব্দুর করিমের গ্রামের বাড়িতে আসতে শুরু করেছেন।
বাউল পুত্র শাহ নুর জালাল জানান, এ বছর লোক উৎসবের পৃষ্ঠপোষকতা করছে গ্রামীণফোন লিমিটেড। লোক উৎসবের প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছেন তারা। মন মাতানো বাউল গানের মধ্যে দিয়ে শাহ আব্দুল করিম লোক উৎসবের শুভ সূচনা হবে বলেও জানান বাউল পুত্র।
এআর





