অবশেষে মায়ানমারে উদ্ধার হওয়া ১৫৯ বাংলাদেশি ফেরত আসছে আগামী সোমবার।

রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৭ এর অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম রবি।

তিনি জানান, সোমবার সকালে মায়ানমানের চম্বু টাউনের প্রশাসনিক ভবনে মায়ানমারের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে বিজিবি-১৭ ব্যাটালিয়নের বৈঠক শেষে তাদের ফেরত আনা হবে।

এর আগে ৩০ জুলাই ও ৫ আগস্ট ওই ১৫৯ বাংলাদেশিকে ফেরত পাঠানোর কথা থাকলেও তা স্থগিত করা হয়।

বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় মায়ানমারের নৌবাহিনী ৭২৭ জনকে উদ্ধার করে। পরে যাচাই-বাছাই শেষে প্রথম দফায় গত ২২ জুলাই ১৬০ বাংলাদেশিকে ফেরত পাঠায় মায়ানমার। এরপর দ্বিতীয় দফায় সনাক্ত হওয়া ১৫৯ বাংলাদেশিকে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় দেশটি।

এসএইচ