মাগুরা ঝিনাইদহ মহাসড়কের হাজরাপুর বারো মাইল এলাকায় ট্রাক চাপায় দেলোয়ার হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রবিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার যশোরের চৌগাছি উপজেলার চন্দ্রপাড়া গ্রামের তোফায়েল শেখের পুত্র।
স্থানীয়রা জানায়, গত রবিবার রাতে হাজরাপুর বারো মাইল এলাকায় মাগুরা হতে ঝিনাইদাহ মুখি মোটর সাইকেলটি বিপরিত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফূল ইসালম জানান, ঢাকা থেকে মটর সাইকেলযোগে দেলোয়ার হোসেন (২৫) নীজ গ্রামের বাড়ি যাওয়ার পথিমধ্যে মাগুরা সদরের বার মাইল এলাকায় পৌছলে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসে। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয় পত্র দেখে তার নাম পরিচয় সনাক্ত করা হয়। সে অনুসারে পরিবারকে এ দূর্ঘটনায় তার মৃত্যুর খবর দেয়া হয়েছে বলে জানান তিনি।
সাইফুল্লাহ/এএস





