পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, 'কেউ দুর্নীতিবাজ হয়ে জন্ম গ্রহন করেনা। কিন্তু সমাজে চলতে চলতে নানা কারণে মানুষ দুর্নীতিবাজ হয়ে যায়। যে কারণে দুর্নীতি হয় তা সনাক্ত ও নিরসনের চেষ্টা করবো।'
রোববার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চরম ও মধ্যম মাত্রার দারিদ্র: সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা লক্ষ ও কৌসলমূহ বিষয়ে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
মুস্তফা কামাল বলেন, আমাদের সমাজের বড় সমস্যা হচ্ছে দারিদ্রতা। এটা আমাদের সমাজের একটি অভিশাপ। এ অভিশাপ থেকে মানুষকে মুক্ত করতে হবে।
বিদেশি আয় কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারেও পরিকলপনা নেবেন বলে জানিয়েছেন মন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর প্রমুখ।
এআই





