আইজিপি একেএম শহিদুল হক বলেছেন, ওভার লোড ও অতিরিক্ত যাত্রী নিয়ে কোন লঞ্চ চলাচল করতে দেয়া হবে না। যাত্রী নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। পাশপাশি নিরাপত্তার ব্যাপারে যাত্রীদেরকেও সচেতন হওয়ার পরামর্শ দেন।
আজ বৃহস্পতিবার সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আইজিপি বলেন, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় দু্টি ধর্মীয় উৎসবের সময় যাত্রী চলাচল বেড়ে যায়। এসময় পুলিশ তাদের গন্তব্যে পৌঁছা পর্যন্ত নিরাপত্তা দিয়ে আসছে।
তিনি বলেন, জানামতে কোনো ধরনের ফিটনেসহীন লঞ্চ চলাচল করছে না। খালি চোখে সব লঞ্চ ঠিক বলেই মনে হচ্ছে। আইজিপি বলেন, ইঞ্জিনের বিষয়টি আমার জানা নেই। তবে কোনো লঞ্চ যদি ফিটনেসবিহীন ধরা পড়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে নৌ ম্যাজিট্রেট।
এর আগে তিনি লঞ্চের যাত্রীদের সাথে কথা বলেন। কামরুল ইসলাম নামের এক যাত্রী লঞ্চের বিভিন্ন অভিযোগ তুলে ধরে বলেন, লঞ্চের নিজস্ব ও বাইরের কিছু লোক ডেকে আগে থেকে চাদর বিছিয়ে রাখে। যা পরে ওইসব লোক ১৫০ টাকা থেকে ২০০ টাকায় ভাড়া দেন।
যাত্রীদের আভিযোগ শুনে আইজিপি এ ব্যপারে ব্যবস্থা নিতে পুলিশের লালবাগ জোনের ডিসি ইব্রাহিম খানকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
এসএ





