১৫ লাখ টাকা মুক্তিপণের দাবীতে ৫ বছরের শিশু শুভকে অপহরণের পর হত্যা করা হয়। শুভর খুনীদের ফাঁসির দাবীতে ফুসে উঠেছে সুন্দরগঞ্জের মানুষ।

শনিবার সকালে থেকে দুপুর পর্যন্ত হাজার হাজার শিশু, নারী, পুরুষ সুন্দরগঞ্জের মীরগঞ্জ বাজারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। খুনীদের ফাঁসির দাবী সম্বলিত ব্যানার, ফেস্টুন বুকে নিয়ে শুভর স্বজন ও এলাকাবাসী ওই কর্মসূচিতে অংশ নেন।

গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ পৌর এলাকার বালাপাড়ায় বাড়ির উঠোন থেকে স্কুল শিক্ষক আশেক আলীর ৫ বছরের শিশু শুভকে তার চাচাতো ভাই কবিরসহ কয়েকজন কৌশলে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় কবীরের বাড়ির পাশের একটি খাল থেকে শিশু শুভর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত ৯ জনকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই