নাটোরের সিংড়া উপজেলার হাজীপাড়ায় মারা যাওয়ার ৮ দিন পর এক ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
গত ২১ এপ্রিল তার মৃত্যুর পর তার নমুনা সংগ্রহের পর ঢাকা থেকে তার করোনা পজিটিভ শনাক্ত হয়।
বুধবার (২৯ এপ্রিল) সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ওই ব্যক্তির নাম নূর মোহাম্মদ (৬৫)। তিনি সিংড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের হাজীপাড়ার মৃত গোলাম মোস্তাকের ছেলে।
সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, ২১ এপ্রিল ওই ব্যক্তি মারা যাওয়ার পর নমুনা সংগ্রহ করে ২২ তারিখে রাজশাহী পাঠানো হয়। পরে অধিকতর পরীক্ষার জন্য রাজশাহী থেকে ওই নমুনা ঢাকায় পাঠানো হয়।
এমবি





