চট্টগ্রামে ৫০ টন জাটকাসহ এফভি নাজ মঈন নামে একটি ফিশিং জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাতে জাহাজটি জব্দ করার পর বৃহস্পতিবার সকাল থেকে জাটকা উদ্ধার শুরু করেছে প্রশাসন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর জানান, গভীর সমুদ্র থেকে মাছ শিকার করে এফভি নাজ মঈন নামে একটি জাহাজ চট্টগ্রামের সদরঘাট জেটির কাছে নোঙর করার সময় জব্দ করা হয়। এই জাহাজে কমপক্ষে ২শ’ টন মাছের মধ্যে ৫০ টন জাটকা রয়েছে বলে তথ্য পেয়েছে ভ্রাম্যামাণ আদালত। জাহাজ থেকে উদ্ধার করা জাটকা হিমাগারে সংরক্ষণ করা হবে। পরে বিভিন্ন এতিমখানা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে।
এমই





