পূর্ব শত্রুতার জের ধরে সাবেক সেনা সদস্যের বাড়ি থেকে প্রায় দু’লক্ষ টাকা মূল্যমানের বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়েছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার মঠবাড়ীয়া উপজেলার তাফালবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী দেলোয়ার ও তার সহযোগী সন্ত্রাসীরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সাবেক সেনা সদস্য এসএম সাইদুর রহমান চাকরির কারণে পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে রাজধানীতে বসবাস করেন।
দীর্ঘ অনুপস্থিতির সুযোগে তার পৈত্রিক ভিটাবাড়িতে থাকা মূল্যবান গাছগুলো কেটে নিয়ে যায় সন্ত্রাসী আনোয়ার, রফিক সহ দেলোয়ার গংয়ের ২০-২৫ জন সন্ত্রাসী। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তারা গাছগুলো কেটে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মঠবাড়ীয়া থানার পুলিশ।
মঠবাড়ীয়া থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
কেএইচ





