নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় দিবস (১৬ ডিসেম্বর) পালন উপলক্ষে ব্যাপক চাঁদাবাজীর খবর পাওয়া গেছে। সচেতন মহলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েঠে।
জানা যায়, কালিয়া উপজেলার বাঐশোনা ইউনিয়নের তহশীলদার মেজবাহ উদ্দিন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান এর পক্ষে নড়াগাতী বাজারসহ বিভিন্ন বাজারের ব্যাবসায়ীদের নিকট থেকে বিজয় দিবসের নাম করে চাদাঁ আদায় করছেন।
অপরদিকে কালিয়া,বড়দিয়াসহ বিভিন্ন বাজার ও বিশিষ্ট ব্যাক্তিদের নিকট থেকে মোটা অংকের টাকা ইউএনও’র পছন্দের লোক দিয়ে চাদাঁ আদায় করার অভিযোগ উঠেছে।
এ পর্যন্ত কয়েক লাখ টাকা আদায় হয়েছে বলে গুঞ্জন উঠেছে। এ বিষয় বাঐশোনা তহশীল অফিসের তহশীলদার মেজবাহ উদ্দিন জানান,‘কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে নড়াগাতী বাজার থেকে ১৬ ডিসেম্বর উপলক্ষে টাকা উঠানো হচ্ছে।
বুধবার দুপুর পর্যন্ত নড়াগাতী বাজারের ব্যাবসায়ীদের নিকট থেকে ১৪’শ ৪০ টাকা পাওয়া গেছে বলে তিনি স্বীকার করেন।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে টাকা উঠনোর সত্যতা স্বীকর করে বলেন,‘এটা চাঁদা আদায় নয়, বিজয় দিবসে সহযোগিতা মাত্র।
এ বিষয়ে সরকারী কোন ফান্ড নাই। ৪৯১টি উপজেলায় এভাবে টাকা আদায় করে বিজয় দিবস পালন করা হয়। তিনি আরোও বলেন সকলের সহযোগিতা নিয়ে বিজয় দিবসের কর্মসূচীকে তিনি সফল করতে চান।
এমআর





