সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় পরকীয়া সম্পর্কের জের ধরে স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাতে উপজেলার ছোটকোয়ালিব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু বকর (৬৫) ছোটকোয়ালিব গ্রামের আকছেদ ম-লের ছেলে। এ ঘটনায় স্ত্রী আছিয়া খাতুনকে (৩২) আটক করেছে পুলিশ।
জানা গেছে, আবু বকরের স্ত্রী আছিয়ার সঙ্গে স্থানীয় এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে বুধবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটির হয়। রাতে আছিয়া খাতুন লোকজন দিয়ে স্বামীকে কুপিয়ে হত্যা করে লাশ পাশের হাওয়া গ্রামের মাঠে ফেলে রাখে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এলাকাবাসী আবু বকরের লাশ দেখতে পেয়ে আছিয়া খাতুনকে আটক করে পুলিশে দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ জানান, ধারালো ছুরি দিয়ে আবু বকরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে।
এমই





