খালেদাকে উদ্দেশ্য করে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপনার ঘরে যে শত্রু আছে তাতে আপনাকে দূর্বল করতে নতুন কোন শত্রুর প্রয়োজন নেই। তাই নিজের ঘর সমলান।

রোববার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরে জিপিএ-৫ প্রাপ্তদের শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্থানীয় এলাকাবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেছেন, তারা (বিরোধী রাজনেতিক জোট) নিজেরাই তাদের ভুল ও ব্যর্থতার খেসারত দিচ্ছে। যে কারণে আজকে দেশে বিরোধী রাজনীতি অনেক দূর্বল হয়ে পড়েছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াস শরীফ, উপজেলা চেযারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) আশাফুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ প্রমুখ।

এআই/