লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী বৈঠকে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকদের হামলা, ভাংচুর ও মটর সাইকেলে অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (০৫ মার্চ) রাতে ওই উপজেলার বুড়িমারী স্থল বন্দর এলাকায় এ হামলা ঘটনা ঘটে। হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদুল ইসলাম শাহীনের নির্বাচনী বৈঠক চল ছিল। এ সময় আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী রহুল আমিন বাবুলের সমর্থকরা ওই নির্বাচনী বৈঠকে হামলা করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদুল ইসলাম শাহীনের সমর্থকদের ১০/১২ টি মটর সাইকেলে অগ্নি সংযোগ করে। তাদের হামলায় সুমন, মোতাহার ও তানজিত নামে স্বতন্ত্র প্রার্থীর ৩ সমর্থক আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

পাটগ্রাম থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সরকার/জেড