রাস্তা পারাপারের সময় তুরাগ জিএম পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. ফয়েজ (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর যাত্রাবাড়ি চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ফয়েজ ইউনিলিভার কোম্পানিতে চাকরি করতেন।
যাত্রাবাড়ি থানার এসআই নুরজাহান আকতার জানান, এঘটনায় বাসের হেলপারকে আটক করা হয়েছে। তবে ড্রাইভার পলাতক রয়েছে।
এমআর/ এআর





