পূজা ও ঈদকে সামনে রেখে সোনামসজিদ স্থলবন্দর ১০ দিন ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে।
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত এবং মুসলিম ধর্মাবলম্বীদের ঈদুল আযহা উপলক্ষে ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি থাকায় স্থলবন্দরে সব রকম আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
এছাড়া ১০ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিন। সব মিলিয়ে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন ছুটি থকাবে।
সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার নূরুল বাসার জানান, পূজা ও ঈদের জন্য ১০ দিন ছুটি থাকলেও ভারত থেকে আমদানিকৃত পচনশীল পণ্যগুলো বিশেষ ব্যবস্থাধীনে পানামার ইয়ার্ড থেকে আউটপাস দেয়ার ব্যবস্থা করা হবে।
জেআই,





