অবশেষে মগবাজার-মৌচাক ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উড়ালসড়কের উদ্বোধন করেন।
এসময় তার সাথে ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। অন্যদিকে, মৌচাক মোড়ে প্যান্ডেল তৈরি করে ডিজিটাল বোর্ডের মাধ্যমে এ ফ্লাইওভারের উদ্বোধন দেখানো হয়। সেখানে পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন উপস্থিত ছিলেন।





