নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং  করা হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার (২৯ মার্চ) নড়াইল শহরের আলাদাতপুর চিত্রা ট্রেনিং সেন্টারের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান হয়।

জেলা তথ্য অফিসার মেহেদী হাসান বর্তমান সরকারের সাফল্য,অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিডি খবর’র সম্পাদক লিটন দত্ত, নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু, সাধারণ সম্পাদক মাসুমার রহমান, সাংবাদিক আলমগীর খান, কৃপাচার্য বিশ্বাস প্রমুখ।

টাইম নিউজ.নেট/ হুমায়ুন/ মাহমুদ