সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে তিন জামায়াত কর্মীসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার ভোর পাঁচটা পযর্ন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, সদর থানার পুলিশ ১০ জনকে, তালা থানার পুলিশ দুইজনকে, কলারোয়া থানার পুলিশ তিনজনকে, দেবহাটা থানার পুলিশ দুইজনকে, আশাশুনি থানার পুলিশ চারজনকে, কালিগঞ্জ থানার পুলিশ পাঁচজনকে, শ্যামনগর থানার পুলিশ সাতজনকে ও পাটকেলঘাটা থানার পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে পাটকেলঘাটায় দুজন ও দেবহাটায় একজন জামায়াত কর্মী রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আগে থেকেই মামলা রয়েছে।

এমই