প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ঢাকা কাস্টমস কর্মকর্তা খোরশেদ আলমের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন ) ভোররাতে রাজধানীর উত্তরায় ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন জানান, ঢাকা কাস্টমস হাউসের রফতানি পরীক্ষা ইউনিটে কর্মরত রাজস্ব কর্মকর্তা (সুপারিনটেনডেন্ট) খোরশেদ আলম শনিবার (১৩ জুন) ভোররাতে ঢাকার উত্তরায় ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোনাক্রান্ত ছিলেন।

এমবি