রাজধানীর যাত্রাবাড়ির কাজলাপাড় এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি করার সময় আবু বকর হোসেন  নামের এক দুষ্কৃতিকারীকে আটক করেছে পুলিশ। এসময় অপর চার দুষ্কৃতিকারী পালিয়ে যায়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।  
জানা যায়, মেহেদি হাসান নামে এক ব্যক্তি কাজলা এলাকার প্রাইম ব্যাংক থেকে টাকা তুলে যাবার পথে আবু বকরসহ পাঁচজন একটি মাক্রোবাস নিয়ে তার পথ অবরোধ করে। তারা গাড়ি থেকে নেমে মেহেদির কাছে গিয়ে নিজেকে ডিবি’র লোক বলে পরিচয় দেয়। তারা মেহেদির নামে থানায় মামলা রয়েছে বলে অভিযোগ করে। এরপর তারা সমস্যা সমাধানে মেহেদির কাছে টাকা দাবি করে। এসময় তাদের আটক করা হয়।
যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবু বকরকে আটক করা হয়েছে। পলাতক চারজনকেও আটকের চেষ্টা চলছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ওসি আরও জানান, আটকের সময় তার কাছ থেকে খেলনা ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও  লাঠি উদ্ধার করা হয়।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]