সংঘর্ষের পর থমথমে পরিস্থিতে ভোটারশূন্য হয়ে পড়েছে মগবাজার ইস্পাহানি স্কুলের ভোকেন্দ্র। মঙ্গলবার সকাল ১১টার দিকে ভোটকেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।

পরে ঘটনস্থালে দায়িত্বরত র‍্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। এসময় কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা কেন্দ্রের বাইরে অবস্থান নেয়।

জানা যায়, আওয়ামী লীগ সমর্থিত ঘুড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী ফয়জুল মনিরকে চামুচ প্রতীকের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মুকতার সরদার ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেয়।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে নিলেও ভোটকেন্দ্র দখলে নেয় মুকতার সর্দারের কর্মী সমর্থকরা।

অন্যদিকে ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোখলেসুর রহমান যিনি ব্যাট প্রতীক নিয়ে নির্বাচনে করছেন, তার কর্মী সমর্থকরাও কেন্দ্রের বাইরে অবস্থান নিয়েছে।

বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ ভোটাররা আর ভোট কেন্দ্রে কুব একটা আসছেন না বলে জানা গেছে।

এমএম/ এআর