জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মালদ্বীপে অনুষ্ঠিতব্য ফোর্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিট অন অ্যাচিভিং দ্য সাসটেইনেবল ডেভলপমেন্ট গোলস- এ যোগ দিতে ঢাকা ছেড়েছেন।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে মালদ্বীপের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। আগামী ১ ও ২ সেপ্টেম্বর মালদ্বীপের রাজধানী মালেতে এই সামিট অনুষ্ঠিত হবে।
স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সফর শেষে স্পিকার আগামী ০৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
এমবি





