টানা কয়েক দিনের বৃষ্টিতে সুনামগঞ্জের মইয়ার হাওরের নারিকেলতলা বাঁধ ভেঙ্গে চাতলবনের ৫০০ একর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে।
এলাকাবাসী জানায়, গত কয়েকদিনের অব্যাহত বর্ষণ ও শিলাবৃষ্টিতে জগন্নাথপুর উপজেলার বেড়িবাঁধ ভেঙ্গে আধাপাক বোরো ধান তলিয়ে গেছে। এতে ফসল নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা।

পাশাপাশি, নলুয়া হাওরের ওপর নির্মিত বাঁধটিও ঝুঁকির মধ্যে থাকায় নতুন করে ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় দিন কাটাচ্ছেন পার্শ্ববর্তী এলাকার কৃষকেরা। অবশ্য, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

এইচ ই