লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার বড়খাতা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ওই এলাকার মৃত আব্দুল্লার পুত্র দুলাল ও উপজেলার দোলাপাড়া এলাকার আঃ সামাদ এর পুত্র মিলন মিয়া, একই এলাকার আলতাফ হোসেনের পুত্র রোকনুজ্জামান রোকন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন করাকালীন অবস্থায় তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নুরনবী সরকার/এসএম