মানবতাবিরোধী অপরাদের দায়ে ফাঁসি হওয়া জামায়াতের সহকারি সেক্রেটারি কামারুজ্জামানের গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর দক্ষিণখানে।

রোববার সকাল ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণখান থানার উদ্যোগে ফায়দাবাদ গণকবরস্থান মসজিদে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে ইমামতি করেন থানা দক্ষিণখান থানা জামায়াতের সেক্রেটারি মনিরুল হক। নামাজ শেষে কামারুজ্জমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আবুল কালাম, শিবির নেতা কামরুল হাসান, কেরামত আলী, তৌফিকুর রহমান, রফিক আল হাসান প্রমুখ।

ইআর