লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফলকন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম শামিমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাজিরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

কমলনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, হরতাল-অবরোধসহ বিভিন্ন সময়ে জামায়াত নেতা ইব্রাহিম সরকারি কাজে বাধা, হামলা-ভাঙচুরসহ বিভিন্ন নাশকতা সৃষ্টি করে।

এসব অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের ওপর হামলা ও রাস্তা কাটার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ