রাহাত চ্যারিটেবল ট্রাস্ট, পাথরঘাটা বরগুনা-এর উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ করা হয়েছে।

শনিবার (০৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফাউন্ডেশন অব গ্রিনবাংলা কোয়ালিশন-এর সার্বিক সহযোগিতায় পাথরঘাটা মহাবিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা ও এলাকায় বাড়ির আঙ্গিনায় বৃক্ষরোপণ কার্যক্রমের করা হয়।

কার্যক্রমে পরিবেশ কর্মী শিলা, মো: মাইনুল ইসলাম, সোহাগসহ অত্র এলাকায় বসবাস রাত সকল শিশু কিশোর অংশ গ্রহন করেন।

প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতার লক্ষে ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালিত হয়।

‘বিশ্ব পরিবেশ দিবস’ প্রথম পালিত হয় ১৯৭৪ সালে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়।

“প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৫ জুন (২০২১) শনিবার বিশ্বব্যাপী পালিত হয় এই দিবস।

এমবি