হত্যাসহ ১১টি মামলার আসামি শরীফুল হক প্রকাশ নাইক্যা কাজলকে (৫০) গ্রেফতার করা হয়েছে। যিনি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাকলিয়ার রাজাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি একই এলাকার সিরাজুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘গোপন সংবাদ পেয়ে ১১টি মামলার  আসামি শরীফুল হক প্রকাশ নাইক্যা কাজলকে গ্রেফতার করা হয়েছে। সে বাকলিয়া এলাকার ত্রাস ও পুলিশের তালিকাভুক্ত ২য় শীর্ষ সন্ত্রাসী ।’

ওসি আরো বলেন, ‘নাইক্যা কাজলের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক দ্রব্যসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।’

জেআই