করোনাভাইরাস সন্দেহে দেশে এ পর্যন্ত ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারো মধ্যেই ওই ভাইরাস পাওয়া যায়নি। তবে আরও ছয়জন পরীক্ষাধীন রয়েছেন। আশা করা যাচ্ছে তারাও মুক্ত রয়েছেন। এমনটি বলছে বাংলাদেশ সরকারের রোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান আইইডিসিআর।

আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়।

তিনি বলেন, দেশে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। এখন পর্যন্ত ভাইরাস আক্রান্ত রোগী মেলেনি। ভাইরাস সন্দেহে যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাদের মধ্যে করোনার উপস্থিতি পাওয়া যায়নি।

ডা. সেব্রিনা ফ্লোরা আরও বলেন, এখন পর্যন্ত আমরা ৭২ জনের নমুনা সংগ্রহ করেছি। এর মধ্যে তিনজন চীনা নাগরিক। আমরা কারও নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাইনি। সুতরাং আমরা বলতে পারি– বাংলাদেশে এখনও করোনাভাইরাস মুক্ত।

প্রসঙ্গত চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত ১৮৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫-৭ জন বাদে সবাই চীনে মারা গেছেন।

এএস