যশোর-বেনাপোল সড়কের মালঞ্চীতে যাত্রীবাহী বাস উল্টে ২জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন মালঞ্চীর ওয়াহেদ আলী (৫০) ও তেঘরিয়ার আইয়ুব হোসেন (৫৫)।
মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী এই বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, যাত্রীবোঝাই বাসটির চালক মালঞ্চীতে স্পিড ব্রেকারে গাড়ির গতি না কমিয়ে চলে যাবার চেষ্টা করলেই এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যায়। আহত ১০জন যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
এমকে





