কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে আক্কাস আলী (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের আহাম্মদপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আক্কাস আলী উপজেলার আহাম্মদপুর এলাকার বাসিন্দা। স্থানীয় পোড়াদহ রেলওয়ে জিআরপি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাইফুল নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে আক্কাস আলী রেল লাইনে পাশ দিয়ে হাটতেছিলো।

এমন সময় খুলনা থেকে ছেড়ে আশা গোয়ালনন্দগামী মধুমতি ট্রেনের নিচে কাটা পড়ে আক্কাস আলী। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

সবুজ/এমএনজে