অনেকেরই অভ্যেস থাকে মাঝে মঝেই পা উপর পা তুলে বসে থাকা। আবার অনেকে ওই ভাবেই বসে থাকেন দীর্ঘক্ষণ।
কিন্তু নতুন এক গবেষণায় প্রমাণিত হয়েছে পা ভাঁজ করে বসলে রক্তচাপ বৃদ্ধি পায়। পায়ের উপর পা তুলে বসলে হৃদসংকোচন সংক্রান্ত রক্তচাপ প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পায়, এবং ডায়াস্টলিক রক্তচাপ ২ শতাংশ বৃদ্ধি পায়।
দ্য গ্রেট কোলেস্টেরল মিথ-এর লেখক এবং কানেকটিকাট ভিত্তিক হৃদরোগ বিশেষজ্ঞ স্টিফেন টি. সিনাট্রা জানিয়েছেন, অনেকক্ষণ পা ভাঁজ করে বসলে এটি নিতম্বের অস্থিসন্ধির উপর চাপ সৃষ্টি করে এবং এর ফলে পায়ের সংকুচিত শিয়ার মধ্যে রক্তের গতি বৃদ্ধি পায়। তিনি আরও জানান এর ফলে পায়ের নিম্নাংশে প্রদাহের সৃষ্টি হতে পারে এবং রক্তের কল্ড সৃষ্টিও হতে পারে।
ড. সিনাট্রা পরামর্শ দিয়েছেন, ১০ থেকে ১৫ মিনিটের বেশি পায়ের উপর পা তুলে বসে থাকা উচিত নয়৷ এবং এক ভাবে বসে না থেকে প্রতি আধ ঘন্টা অন্তর সামান্য হাঁটা চলা করা উচিত।
সম্প্রতি এই গবেষণাটি ব্লাড প্রেসার মনিটরিং নামক একটি জার্নালে প্রকাশিত হয়েছে। (সূত্র: ওয়েবসাইট)
[b]ঢাকা, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
দীর্ঘক্ষণ পা ভাঁজ করে বসলে রক্তচাপ বাড়ে
অনেকেরই অভ্যেস থাকে মাঝে মঝেই পা উপর পা তুলে বসে থাকা। আবার অনেকে ওই ভাবেই বসে থাকেন দীর্ঘক্ষণ। কিন্তু নতুন এক গবেষণায় প্রমাণিত হয়েছে পা ভাঁজ করে বসলে রক্তচাপ বৃদ্ধি পায়। পায়ের উপর পা তুলে বসলে হৃদসংকোচন





