কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছেন।

সোমবার বেলা ১টার দিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার হরিনারায়ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম ওই গ্রামের আকবর আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে নুর ইসলাম নিজ বাড়িতে কাজ করা অবস্থায় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এমবি