চট্টগ্রামের হালিশহরে আয়রণ মেশিন দিয়ে আঘাত করে স্ত্রীকে হত্যা করেছে তার স্বামী মো. হারুন। হারুনকে পুলিশ আটক করেছে। মর্মান্তিক খুনের শিকার স্ত্রীর নাম ইমি আক্তার (২২)।

মঙ্গলবার সকালে নগরীর হালিশহর থানার মইন্যাপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নগর পুলিশের পশ্চিম জোনের অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভির আরাফাত বলেন, সকালে স্বামী-স্ত্রী দু'জন বেরুচ্ছিলেন। এসময় স্ত্রীর সাজগোজে আপত্তি জানান স্বামী। এ নিয়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর মাথায় আয়রণ দিয়ে আঘাত করেন স্বামী। ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর পুলিশ মইন্যাপাড়া এলাকায় হারুনের বাসায় গিয়ে ইমি'র লাশ উদ্ধার করেছে। এ সময় হারুনকে আটক করা হয়।

ঘাতক স্বামী হারুন চাকুরি সূত্রে মধ্যপ্রাচ্যে থাকেন। দেশে ফিরে চার মাস আগে তিনি ইমিকে বিয়ে করেন বলে জানান এডিসি এস এম তানভির আরাফাত।

ইআর