ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মৎস অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ৯ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সদস্যরা।

সোমবার সকালে তেতুঁলিয়া নদীতে মাছ শিকারের সময় অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন- হাসান মাঝি (৬২), মনির (২৮), ফরিদ (৬০), সোহাগ (১৯), জাহাঙ্গীর (৪৩) জাকির (৩৮) সোহান (২৪) হোসেন (৬৪), শহীদ (৫৩)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম জিতেন্দ্র কুমার নাথের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: এ এফ এম নাজমুস সালেহীন জানান, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মৎস অভয়াশ্রমের মাছ ধরার অপরাধে তেুতুঁলিয়া নদীতে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করা হয়।

শাহীন/এসএম