সিরাজগঞ্জ সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ তারকাখচিত খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজধানীর ঐতিহ্যবাহী বসুন্ধরা সিটিতে ইনডোর ফুটবল মাঠে জাতীয়দলের সাবেক অধিনায়ক সিরাজগঞ্জ সোনালী অতীত ক্লাবের সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে আকাশী ও নীল দলে বিভক্তি হয়ে খেলাটি শুরু হয়। আকাশী ৩-১ গোলে জয় লাভ করে।
খেলাটি উদ্বোধন পূর্বক খেলোয়াড়দের উদ্দেশ্য বক্তব্য রাখেন, বসুন্ধরা কিংস এর সভাপতি আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ২০২০ এর নির্বাচনে কাজী সালাউদ্দিনের নেতৃত্বে ২১ সদস্য বিশিষ্ট প্যানেলের সহ-সভাপতি প্রার্থী ইমরুল হাসান, একই প্যানেলের সদস্য প্রার্থী সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান হিলটন, সত্যজিৎ দাশ রুপু, অমিত খান শুভ্র, ইমতিয়াজ হামিদ সবুজ ও নুরুল ইসলাম নুরু।
এছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যাক্তিত্ব সেলিম সাদ, দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আবু আলী, কাওসার আজম প্রমুখ।
বক্তারা বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলেয়ে দেশের ফুটবলকে আরো এগিয়ে নিতে আমাদের শক্তহাতে ভুমিকা রাখতে হবে।
দেশে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। তাদের মানের এবং ফুটবলের অবকাঠামোর আরও উন্নতির জন্য খোলোয়াড়দের মৌলিক বিষয়গুলো নিয়েও কাজ করতে হবে।
এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশেনের আসন্ন নির্বাচনে সফল ও যোগ্য প্রার্থীদের সমর্থন দিয়ে পাশে থাকার আহবান জানান। ঢাকাস্থ সিরাজগঞ্জের সাবেক খেলোয়াড়দের মাঝে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে সিরাজগঞ্জ সোনালী অতীত ক্লাবকে সুন্দর একটি প্রীতি ম্যাচ আয়োজন করার জন্য অতিথিরা ধন্যবাদ জানান।
নাজমুল/এমবি
















