নোয়াখালী জেলার মাইজদী রেল স্টেশন এলাকায় পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টার (ঐজঝঈ)।
আজ সকাল ১১.০০ টায় মাইজদী রেল স্টেশন এলাকায় তা বিতরন করা হয়।
নোয়াখালী স্থানীয় প্রতিনিধি কামরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টার এর নির্বাহী পরিচালক এ.এইচ.এম মাহফুজুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আরাফাতুর রহমান, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রিমনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টার বাংলাদেশের ১৬ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে শিশু, নারী ও সংখ্যালঘু মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের প্রতিষ্ঠানের প্রধান টার্গেট।
তিনি আরো বলেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষের মাঝে ৪ কোটি মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, যারা ঠিকমতো ৩ বেলা খেতে পায় না। অথচ এই দেশের ধনী শ্রেণীর মানুষ বিলাসবহুল জীবনযাপন করে যাচ্ছে। কিন্তু কিছু সংখ্যক মানুষ ১৭/১৮ লক্ষ টাকা খরচ করে ঈদের কেনাকাটা করছে, আনন্দ উপভোগ করার জন্য লক্ষ টাকা খরচ করে বিদেশে ভ্রমণ করে অনেক টাকা অপচয় করে।
কিন্তু দেশের দু:স্থ সুবিধা বঞ্চিত মানুষের পাশে এগিয়ে আসে তাহলে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। তাই তিনি সকলকে নিজ নিজ অবস্থানে থেকে সুবিধা বঞ্চিত শিশু ও দু:স্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানান।
এমই





