রাজধানীর খিলগাঁওয়ের শাজাহানপুরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করেছে স্বামী। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সাদিয়া রহমান দিপা (১৯) ৭০০/৩ দক্ষিণ শাজাহানপুরের স্থানীয় বাসিন্দা। তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিপার মা জোৎস্না রহমান জানান, দিপার সঙ্গে এক বছর আগে মাসুদের বিয়ে হয়। এর কিছুদিন পর মাসুদ বিদেশে চলে যায়। দেশে এসে দিপাকে সন্দেহ করতে শুরু করে। রাতে তাদের মধ্যে ঝগড়া হলে এক পর্যায়ে মাসুদ দিপাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
এসময় দিপার হাতে পায়ে বিভিন্ন স্থানে আঘাত লাগে। বিষয়টি টের পেয়ে দিপাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





