চট্টগ্রামে ৮৬০ লিটার চোলাই মদসহ আটক ৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬.৫৫মিনিটে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো: হুমায়ন কবির এর নেতৃত্বে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক সংলগ্ন গরুর বাজারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ কাউছার (২২), পিতা-সামছুল আলম, থানা-পটিয়া, জাবেদ (২১), পিতা-বাদশা মিয়া, থানা-চাদগাঁও, ও মোঃ নুরনবী(১৯), পিতা-নুরুল আলম, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রামদেরকে ৮৬০ (আটশত ষাট লিটার) চোলাই মদ ও ১টি পিকআপ (যাহার রেজিঃ নং-চট্টমেট্টো ন ১১-০৪৭৮) সহ হাতে নাতে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ বান্দরবান হতে চোলাই মদ ক্রয় করে চট্টগ্রাম শহরে বিক্রয় করছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

মাসুম/জারিফ