পিরিতে মজিলে মন কিবা হাড়ি কিবা ডোম। প্রেম মানে না জাত কুল। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, প্রেমের ফাঁদ পাতা ভূবনে, কখন কে ধরা পড়ে কে জানে।'

প্রেমের কারণে বাবা-মা, ভাই- বোন এবং আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে শুধু প্রেমিক-প্রেমিকার সাথে মিলনের জন্য আকুল হয়ে ওঠে। ধর্ম পর্যন্ত ত্যাগ করে। এ রকম ঘটনা ঘটে সমাজে অহরহ।

এ রকম একটি ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ে, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আরাজী শিং গ্রামের মুসলিম পরিবার আব্দুস সালামের মেয়ে সাবিনা ইয়াসমিন ( ১৮) সাওতাল. উপজাতি ধর্মালম্বী আন্ধরুর ছেলে দীলিপ কুমার (১৯) নামে প্রেমের টানে ঘর ছেড়েছেন। চলতি মাসের ১ তারিখে।

পরিবারের কাছ থেকে যানা গেছে, গত. বছর ২২/০৮/২০১৫ সালে সাওতাল ছেলে দীলিপ কুমার (১৯) ইসলাম ধর্ম গ্রহণ করে।

তার ২ মাস পর সে মুসলিম মেয়ে সাবিনাকে বিয়ে করে। এর ৪ মাস পর তার ছেলে বাড়ি থেকে পালিয়ে যায়। পারিবারিক সূত্রে জানাযায়, তারা ২জন এবার এইচএসসি পরিক্ষার্থী ছিলো।

পরিবার এর দাবি, তাদের এই সম্পর্কের বিষয়টি তারা কিছুই যানেনা । স্থানীয় সুত্রে যানা যায়, তাদের এই সম্পর্কের কথা ছেলে মেয়ের পরিবার উভয়েই এই বিষয়ে জানে।

গত ৮ মাস আগে দীলিপ কুমার, মুসলিম মেয়ে সাবিনার জন্য বিষ খায়। এ যাত্রাই বেচে গেলেও তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠতা পায় ।

উল্লেখ্য, দীলিপ কুমার ইসলাম ধর্মীয় রীতিমত ইসলাম ধর্ম গ্রহণ করে। এখন তার নাম রাখা হয়েছে, মো: গোলাম কিবরিয়া।

এসএম