চাঁপাইনবাগনঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ স্ত্রী লিমা খাতুনকে হত্যার দায়ে স্বামী জাহাঙ্গীর আলম (২৭) কে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন বিচারক মো: এনামুল বারীর আদালত।
সোমবার দুপুর দেড়টায় আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করা হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, যৌতুকের দাবিতে পৌর এলাকার নয়াগোলা গ্রামের মোমিনপাড়ার আলমের ছেলে জাহাঙ্গীর শ্বাসরোধে নিজ বাড়িতে বধূ লিমা কে হত্যা করেন ২০১২ সালের ৩০ আগস্ট ।
নিহতের মায়ের দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক) ধারার মামলায় দীর্ঘ শুনানীর পর বিজ্ঞ আদালত সোমবার এই রায় প্রদান করেন।
নাজিব





