বরগুনার আমতলীতে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
আজ শুক্রবার দুপুরে আমতলীর উপজেলার কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক দুই অভিযুক্ত ধর্ষণকারী হলেন উপজেলার কাঁঠালিয়া গ্রামের মকবুল হাওলাদারের ছেলে নিয়াজ মোর্শেদ (২২) ও টেপুরা গ্রামের নয়া ফকিরের ছেলে বাবুল ফকির (২৩)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আমতলী উপজেলার কাঁঠালিয়া গ্রামের এক মা তাঁর অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে ও মেয়ের সহপাঠীকে ঘরে রেখে তাঁর অসুস্থ মাকে দেখতে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের চিলা গ্রামে যান। এ সুযোগে দুই বখাটে নিয়াজ মোর্শেদ ও বাবুল ফকির কৌশলে ওই ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে রাতভর ওই দুই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। ভোররাতে গ্রামবাসী বিষয়টি টের পেয়ে দুই ধর্ষককে আটক করে পুলিশে খবর দেয়। আজ শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ধর্ষককে আটক ও ধর্ষণের শিকার দুই ছাত্রীকে উদ্ধার করে।
আমতলী থানার ওসি শহিদ উল্লাহ বলেন, "এ ঘটনায় আমতলী থানায়া দুই ধর্ষণকারীর বিরুদ্ধে দুটি মামালা দায়ের করা হয়েছে। আর ওই দুই স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। "
এমই





