ভোলা-লক্ষীপুর ফেরী ঘাটের দু’পারে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে দুই শতাধিক যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। ডুবোচর, ফেরির ট্রিপ কমে যাওয়া এবং ফেরি সংকটে এ অবস্থার সৃষ্টি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার থেকে ভোলা অংশের ইলিশ ঘাটে প্রায় ৭০টি এবং লক্ষীপুর অংশের মজু চৌধুরীর ঘাটে প্রায় ৮০টি যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। বৃহস্পতিবার (০৯ মার্চ) সকালে থেকে তা আরও বেড়েছে।
ভোল-লক্ষীপুর রুটের ইনচার্জ আবু আলম টাইম নিউজ প্রতিনিধিকে জানান, ফেরি ও ডুবোরচর সংকটের কারণে ফেরি ট্রিপ কমে গেছে। বর্তমানে দুটি ফেরি দুই রাউন্ড করে চার বার যাতায়াত করছে। এতে গড়ে ৪০টি যানবাহন পারাপার হচ্ছে আর বাকিগুলো অপেক্ষায় থাকতে হচ্ছে। তিনি বলেন, লাইনজট কমাতে এ রুটে আরও একটি ফেরি দেওয়ার জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত বাড়তি ফেরী দেওয়া হয়নি।
কামরুজ্জমান শাহীন/জেড





