কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকা থেকে আল আমিন (২২) নামে ছিনতাই মামলার এক আসামি গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আল আমিন শহরের টেকপাড়া এলাকার আবুর ছেলে।
অভিযানে নেতৃত্বদানকারী সদর থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) আব্দুস শুক্কুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বার্মিজ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা রয়েছে।
এআর





