ঠাকুরগাওয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে (ডিবি) গোয়েন্দা পুলিশ।
বুধবার ভোর সাড়ে ৬টায় এগুলো আটক করা হয় বলে জানা যায়।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে এসআই আবুল বাশারের নেতৃত্বে এএসআই সাইফুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানাধীন মাটিয়ানী বাজারে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করে।
আটককৃতরা হলেন- পীরগঞ্জ থানার গুচ্ছ গ্রামের তাহের উদ্দিনের ছেলে লাল মোহাম্মদ (৪৩) ও একই গ্রামের শরৎ চন্দ্র রায়ের ছেলে শ্রী পলাশ চন্দ্র রায় (২৮)।
আটককৃত ২ জনকে ১৯৭৪ সালে বিশেষ আইনে ২৫বি(১) ধারায় মাদক দ্রব্য মামলায় জেল হাজতে দেয়া হয়েছে।
এ ব্যাপারে ডিবি পুলিশের ওসি এম.এ মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএইচ





