চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে সোমবার ২ শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো- উপজেলার মিলিক বাজার এলাকার সোহেল রানার ছেলে রিয়াল হোসেন (৩) ও নাজিম উদ্দিনের আড়াই বছরের ছেলে অনিক।

কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেনাউল হক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা তড়িৎ কুমার সাহা জানান, সকাল সাড়ে ৮টার দিকে পাগলা নদীর স্লুইচ গেট (কানসাট ভাঙ্গা ব্রিজ) এলাকায় খেলার সময় নদীতে পড়ে যায় রিয়াল ও অনিক।

তাদের উদ্ধার করে পৌনে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম।

এআর