ভারতের উড়িশ্যা থেকে প্রকাশিত ইন্টারন্যাশনাল ইংলিশ লিটারেরি জার্নাল ‘রক পেবলস’ এর ‘রক পেবলস ইন্টারন্যাশনাল লিটারেরি এওয়ার্ড ২০১৭’ পেয়েছেন বাংলাদেশের বিশিষ্ট কবি সায়ীদ আবুবকর।
২৩ এপ্রিল ২০১৭ তারিখে পত্রিকাটি তার ত্রিশতম বর্ষপূর্তি অনুষ্ঠানে বাংলাদেশের এ শক্তিমান কবির হাতে তুলে দেয় এই সাহিত্য পদক।
উড়িশ্যার প্রাচীন রাজধানী কাটাকের উৎকল সাহিত্য পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় রক পেবলস এওয়ার্ড গিভিং সিরিমনি ও পোয়েট্রি ফেস্টিভ্যাল।
অনুষ্ঠানে ভারত, বাংলাদেশ ও নেপালের দুই শ’র মতো কবি-সাহিত্যিক যোগদান করেন। রক পেবলস ন্যাশনাল এওয়ার্ড প্রদান করা হয় আরো একজন ভারতীয় কবি সরোজ কে. প্যাধিকে।
কবি সায়ীদ আবুবকর ১৯৭২ সালের ২১ সেপ্টেম্বর যশোর জেলার রামভদ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১০। প্রণয়ের প্রথম পাপ (১৯৯৬), জুলেখার শেষ জাল (২০০৪), সাদা অন্ধকারে কালো জ্যোৎস্নায় (২০০৬), বঙ্গেতে বসতি (২০০৮), এবার একটিবার একসাথে (২০১১), আমার কোথাও যাওয়ার নেই (২০১৭) তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তিনি বাংলা ভাষায় মধুসূদনের ইংরেজি কবিতার অনুবাদক। তাঁর কবিতা প্রকাশিত হয়েছে ইংরেজি, স্প্যানিশ, চাইনিজ, রাশিয়ান, উড়িশা ও আরবি ভাষায়। তাঁর কবিতা পাঠ্য হয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে। পোয়েমহান্টারের জরিপে তিনি বিশ্বের শীর্ষ ৫০০ কবির অন্যতম।
বিজ্ঞপ্তি





