নারায়ণগঞ্জের ফতুল্লায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। নিহতের নাম মনির হোসেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

নিহত মনির হোসেনের বাবা নুর উদ্দিন জানান, ফতুল্লার ব্যাংক কলোনির বাসা থেকে সন্ধ্যায় বের হন মনির। রাত সাড়ে ৮টার দিকে তিনি খবর পায় তাঁর ছেলে রক্তাক্ত জখম অবস্থায় রাস্থায় পড়ে আছে। এলাকাবাসী তাঁকে তুলে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের বলেন, ধারণা করা হচ্ছে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে মনিরকে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক ক্ষত রয়েছে। মনির লেস ফিতার ফেরিওয়ালা ছিলেন।

জেড