স্থল বন্দর বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে পাচারকালে আবারও প্রায় ২৩লাখ টাকা মূল্যের ৫টি স্বর্ণের বার সহ জালাল আহম্মেদ সেলিম (৫২)নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে কাষ্টমস শুল্ক গোয়েন্দা।

সে ঢাকা সুত্রাপুর এলাকার এয়াকুব আলীর ছেলে। জালাল একজন চিহ্নিত স্বর্ণ ব্যাবসায়ী বলে জানান কাষ্টমস কর্মকর্তারা।

বেনাপোল কাষ্টম সহ কমিশনার আব্দুস সাদিক জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন শুক্রবার সকালে বেনাপোল কাষ্টম চেকপোষ্ট দিয়ে ভারতে একটি সোনার চালান পাচার হচ্ছে।

গোপন সংবাদ অনুযায়ী সন্দেহভাজন জালালকে আটক করা হয়। পরে তার শরীরের মলদরে বাধা অবস্থায়-তল্লাশি করে ৫টি স্বর্ণের বার জব্দ করা হয়।

যার ওজন ৫শ ২৫গ্রাম বলে জানান তিনি। আটক সোনা পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপার্দসহ সোনা শুল্ক ষ্টেশনে জমা দেওয়া হবে বলে জানায় কাষ্টম।

নাসির/জেড